বাঘারপাড়া : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাঘারপাড়ার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিবাবক সদস্য নির্বচন অনুষ্ঠিতস হয়েছে। গতকাল বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচন বিরতিহীভাবে চলে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে ৮ জন পুরুষ ও ২ জন নারী প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। ২২৪ জন অভিবাবক সদস্যের ভিতর ২১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের ৭টি বাতিল এবং ৪টি আংশিক বতিল বলে ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার। নির্বাচনে উজ্জল বিশ্বাস ১শত ২৩, উত্তম বিশ্বাস ১শত ২১ ভোট, বকুল বিশ্বাস ১শত ১৯, পরিতোষ বিশ্বাস ১শত ১৭ ও মহিলা সদস্য টুম্পা ভৌমিক ১শত ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের নিকটতম প্রতিদন্দ্বিরা নিহার রঞ্জন গুপ্ত ৮১, মলয় লষ্কর ৮০, বিপুল বিশ্বাস ৭৭, শচীন্দ্রনাথ ভৌমিক ৭৩ ও সাথী বিশ্বাস ৭৭ ভোট পেয়েছেন।
স/এষ্

