বাঘারপাড়া প্রতিনিধি : বুধবার যশোরের বাঘারপাড়ায় এনজিও প্রতিষ্ঠান ‘বাঁচতে শেখা’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ১০ টায় বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসের হল রুমে অনুষ্ঠিত এ সভায় অাইনজীবি,নিকাহ রেজঃ, ইমাম,পুরোহিত, ঘটক, শিক্ষক, সাংবাদিক, সমাজ কর্মী ও রাজনৈতিক নেতাদের প্রতিনিধিদের সমন্বয়ে এ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন বাঁচতে শেখার প্রকল্প সমন্বয়কারী মটর কান্তি মন্ডল।
প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানের মেয়র শরিফুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল আলম,বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির সাধারন সম্পাদক চন্দন দাস,বাঁচতে শেখার প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম,বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিনসহ জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
স/এষ্

