সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া : যশোরের বাঘারপাড়ায় বজ্রপাতে
বর্গা চাষী দরিদ্র এক কৃষকের ধান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাত ১০টার দিকে ঝড় বৃষ্টির এক পর্যায়ে বজ্রপাতে এই ঘটনা ঘটে। সকাল ৯টা পর্যন্ত মাঠের মধ্যে ধানের পালায় আগুন জ্বলতে দেখে আশপাশ এলাকার শত শত নারী পুরুষ সেখানে ভীড় জমায় এবং ক্ষতিগ্রস্থ কৃষকের মুখে ঘটনার বর্ণনা শোনেন।
স্থানীয় কৃষকরা জানাই উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের সুকুমার দেবনাথের ২৫শতক জমি বর্গা নিয়ে ধান চাষ করেন একই গ্রামের রনজিৎ দেবনাথের পুত্র সনজিৎ দেবনাথ (সোনা)। ধার-দেনা হয়ে চাষ করলেও ধানের ভাল ফলন দেখে অনেকটাই খুশি হয়েছিল সে। কিন্তু হঠাৎ তার জীবনে ঘটে গেল যেন হরিশে বিষাদ! এবিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক সোনা দেবনাথ বলেন ধান কেটে শুকিয়ে মুঠবেধে গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো জমির ধান এক যায়গায় পালা দিয়ে রেখে আসি।
রাত ১০টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর খবর আসে বজ্রপাতে ধানের পালা পুড়ে যাচ্ছে। আমরা কয়েক ভাই মিলে দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। আগুনের ভয়াবহতা দেখে আমরা ঘটনা স্থল ত্যাগ করি ততক্ষনে পুরো ধানে আগুন লেগে যায় এবং সকাল পর্যন্ত তা জ্বলতে থাকে।
স্থানীয় ৫নং ওয়ার্ড ইউ.পি সদস্য মোঃ সাদেকুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষকে শান্তনা দেন। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করা হলে তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেবেন বলে জানান।
স/এষ্

