বাঘারপাড়ায় পয়তাল্লিশ হাজার
তালের বীজ রোপনের উদ্বোধন
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ঃ
বাঘারপাড়ায় তালের বীজ রোপনের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে বাসুয়াড়ি ইউনিয়নে তালের বীজ রোপনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্য এর কার্যক্রমের শুরু হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জাহীদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ হাসান, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল করিম প্রমুখ। এ ইউনিয়নের শ্রীরামপুর জামদিয়া সড়কে এক হাজার তালের বীজ রোপন করা হয়। বীজ রোপনে চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম বলেন, আমারা উপজেলা পরিষদের সকলে আলোচনা করে পয়তাল্লিশ হাজার বীজ রোপেনের সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে কৃষি অফিস দশ হাজার, প্রকল্প বাস্তবায়ন অফিস দশ হাজার, ইউএনও অফিস দশ হাজার ও সকল চেয়ারম্যান পনের হাজার তালের বীজ রোপন করবেন।
স/মা

