ঢাকাবৃহস্পতিবার , ১৯ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

admin
এপ্রিল ১৯, ২০১৮ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর :  ১৯ এপ্রিল বাঘারপাড়ায় মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হল শিক্ষার অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা।

বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার নুরমোহাম্মদ তেজারতের সভাপতিত্বে বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা শিক্ষা অফিসার অামিনুল ইসলাম টুকু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার ওয়াহিদুজ্জামান ও বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদ হোসেন। এছাড়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারগন।

গত সভার সিদ্ধান্তগুলোর  অগ্রগতি পর্যালোচনা সহ প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা সমুহ ও তা দুরিকরনে করনীয় বিষয়ে বিস্তারিত অালোচনা হয়। প্রধান অতিথি প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা ও চ্যলেঞ্জ মোকাবেলায় প্রধানদের করনীয় বিষয়ে বিস্তারিত অালোচনা করেন। এছাড়া শিক্ষা বিভাগের সকল ক্ষেত্র হতে দুর্নীতি দুর করার উপর জোর তাগিদ দেন। জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যে কোন দুর্নীতির অভিযোগ তাকে জাননোর জন্য জোর তাগিদ দেন। এছাড় তিনি সৎ সংঘ, সতত স্টোর ও মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিচালনার উপর জোর তাগিদ দেন।

স/এষ্