ঢাকাবুধবার , ৮ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ায় পুলিশের আয়োজনে মাদক বিরোধি সমাবেশ ও র‌্যালি

admin
মার্চ ৮, ২০১৭ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া  মাদক, জঙ্গী এর প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার এ শ্লোগান নিয়ে গতকাল বুধবার সকালে বাঘারপাড়ায় মাদক বিরোধি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। যশোর পুলিশের মাদক বিরোধি একশ দিনের কর্মসূচির আওতায় এ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ( বিপিএম, পিপিএম বার)। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সহিদ আবু সরোয়ার, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী, বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাসান আলী, বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের সরদার প্রমুখ। সমাবেশে পুলিশ সুপার বলেন, একশ দিনের কর্মসূচিতে পুলিশ প্রত্যেক পাড়ায়, মহল্ল্যায় হানা দিচ্ছে। মাদক ব্যবসায়িরা বেশিরভাগ গা ডাকা দিয়েছে। পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এক হয়ে কাজ করলে সমাজ থেকে মাদক অতি দ্রুত নির্মুল করা সম্ভব হবে। ২০২১ সালের স্বপ্নকে এগিয়ে নিতে মাদক নির্মুলের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, পুলিশের কোন সদস্য যদি মাদক ব্যবসায়ির নিকট থেকে পয়সা নেয় এবং তাদের আশ্রয় প্রশয় দেয় তাহলে তাকে চাকুরিচ্যুত করারর সব ব্যবস্থা করা হবে। সমাবেশ শেষে একটি গণ মিছিল অনুষ্টিত হয়।

স/শা