বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি ঃ উচ্চ ফলনশীল (উফশী )পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় সোমবার বাঘারপাড়া উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ১’শত কৃষকদের নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে ।উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্টিত কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা শাহানাজ বেগম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড.মহঃ রেজাউল ইসলাম বক্তব্য রাখেন সহকারী পরিচালক হাবিবুর রহমান আমিনুল ইসলাম কামাল উদ্দিন উপজেলা কৃষি অফিসার জাহীদুল আলম মিরাজুল ইসলাম পাট অফিসার কে, এম আব্দুল বাকী উপ সহকারী পাট অফিসার তারক চন্দ্র মন্ডল মোশারফ হোসেন প্রমুখ ।
স/শা

