বাঘারপাড়ায় নারী দিবস পালিত
বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁন : ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব প্রতিপাদ্য সামনে রেখে’ যশোরের বাঘারপাড়ায় আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার তানিয়া আফরোজ।
আলোচনায় অংশনেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদ প্রমুখ।
স/এষ্

