বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে। সার্বজনীন এ উৎসব বৈশাখের প্রথম সকালে দিনটিকে নানা আয়োজনে বরণ করে বাঘারপাড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল সাড়ে সাতটায় উপজেলা পরিষদ তত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া এ শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রণজিৎ কুমার রায় এমপি, নির্বাহী অফিসার শাহনাজ বেগম, সহকারি কমিশনার (ভূমি) মাফফারা তাসনীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমান, পৌর মেয়র কামরুজ্জামান, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, দরাজহাট ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন বাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। বাঙালী জাতির বিভিন্ন কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সাজ পোষাকে উপজেলা সদরের বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রসা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে শুরু হয় পান্তা পর্ব। এরপর পরিষদ চত্বরে স্থানীয় শিল্পকলা একাডেমির আয়োজনে দুপুর পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অন্যদিকে এদিন বিকালে নারিকেলবাড়িয়া বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ি ও সমাজসেবক তুলশী কুমার দে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করতে এদিন তিনি ২শ ২০ কেজি মিষ্টি বিতরণ করেন। পরে ব্যবসায়ি ও সাধারণ মানুষ আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার।
স/ এষ্

