বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় নবাগত নির্বাহী অফিসার তানিয়া আফরোজকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল। একই সাথে বিদায় নিয়েছেন নির্বাহী অফিসার মিজানুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের র্কাযালয়ে উভয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুর নাহার, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, আবু সাঈদ সরদার, কামরুল ইসলাম টুটুল, ছব্দুল হোসেন খান, প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক চন্দন দাস, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক শান্ত দেবনাথ প্রমুখ।
স/এষ্

