বাঘারপাড়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁন : বাঘারপাড়া থানয় সদ্য যোগদানকৃত ওসি ফিরোজ উদ্দীনের আমন্ত্রনে তার অফিস কক্ষে বাঘারপাড়ার সাংবাদিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
বুধবার বিকালে বাঘারপাড়া থানায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাঘারপাড়া প্রেসক্লাবেরর সভাপতি ইকবাল কবিরের নেতৃত্বে সাংবাদিকরা থানায় পৌঁছালে ওসি ফিরোজ উদ্দীন তাদেরকে স্বাগত জানান। এসময় তিনি পুলিশ হিসাবে জনগণের বন্ধু হয়ে কাজ করতে চান বলে জানান।
তিনি পুলিশের কাজে স্বচ্ছতা আনার জন্য সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের আলোচনার ভিত্তিতে তথ্য প্রবাহ সঞ্চালনের জন্য থানা পুলিশ/প্রেস নামে একটি হট্সএ্যপ গ্রুপ খোলেন। এ গ্রুপের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে থানার বিভিন্ন তথ্যের আদান-প্রদান অত্যন্ত সহজ হবে। বিশেষ করে বিভিন্ন ঘটনা/দুর্ঘটনার ছবি ও তথ্য সহজে আদান-প্রদান করা সম্ভব হবে।
এ সময় বাঘারপাড়া থানার অন্যান্য কর্মকর্তা সহ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সহ-সভাপতি খান কে এম শরাফত উদ্দীন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, যুগ্ম সম্পাদক প্রভাষক অনুপম দে, চন্দন দাস, আজম খাঁন, প্রদ্বীপ বিশ্বাস,এমএ আওয়াল, শামিম রেজা, আক্তারুজ্জামান,নুর হোসেন লালটু,তরুন মন্ডল,তরিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
স/এষ্

