ঢাকারবিবার , ২২ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় দ্রব্য মূল্যের বৃদ্ধি ভ্রাম্যমান আদালতে ১৫ ব্যবসায়ীর সাজা

admin
মার্চ ২২, ২০২০ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ১৫ জন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত তিন দিন উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে। বিভিন্ন পণ্য বেশী দামে বিক্রয় করার অপরাধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার তানিয়া আফরোজ এ সাজা প্রদান করেন ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, গতকাল রোববার উপজেলার খাজুরা বাজারে মথুরাপুর গ্রামের মৃত সন্তোষ কুমার মন্ডলের ছেলে অধির মন্ডল, তেলিধান্যপুড়ার আব্দুল সালাম মোল্যার ছেলে আবুল হোসেন ও সদর উপজেলার লেবুতলা এলাকার মৃত শান্তিরাম পালের ছেলে গোপাল পালকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এর আগে গত শুক্রবার ধলগ্রাম রাস্তা মোড় বাজার থেকে শ্রীরামপুর গ্রামের আকবর মোল্যার ছেলে এরশাদ আলী ও জামদিয়া গ্রামের মৃত কেরামত মোল্যার ছেলে আব্দুল মজিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জামদিয়া গ্রামের ধলা মোল্যার ছেলে গোলাম হোসেন, খলসি গ্রামের সুরত আলীর ছেলে সাজ্জাত হোসেন ও দাদপুর গ্রামের গোলাম মোল্যার ছেলে আকসিদ মোল্যাকে পাঁচশত টাকা করে জরিমানা করা হয়।

শনিবার চাড়াভিটা বাজার থেকে পারকুল গ্রামের ওয়াজেদ আলী মোল্যার ছেলে হারেজ আলী, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আবুল মোল্যার ছেলে মনিরুল ইসলাম, রস্তমপুর গ্রামের আব্দুল আলিম কাজীর ছেলে রাকিবুল ইসলাম ও আইনউদ্দীন কাজীর ছেলে মাসুম কাজী ও কালাম কাজী, শ্রীরামপুর গ্রামের দুলাল কৃষ্ণ’র ছেলে অরুণ দে ও গফ্ফার মোল্যার ছেলে মোস্তফাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা প্রত্যেকেই বিভিন্ন পণ্য বেশী দামে বিক্রি করছিল।

এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, করোনা ভাইরাসের কারণে এক শ্রেণীর ব্যবসায়ীরা নিত্য পণ্য সামাগ্রী বেশী দামে বিক্রি করছেন। বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অভ্যাহত আছে। পণ্য ক্রয় বিক্রয়ে অসংগতির খবর পেলেই সেখানে ভ্রম্যমান আদালতের অভিযান চালানো হবে।

স/এষ্