বাঘারপাড়া প্রতিনিধি :
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গত মঙ্গলবার বাঘারপাড়ায় আলোচনা সভা, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা, র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বাঘারপাড়া মহিলা কলেজে এ কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ। সভার প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আজগর আলি। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইয়াহিয়া আলি, সহ সভাপতি ডালিয়া সুলতানা, আন্দুর রশিদ, সদস্য ইকবাল কবির, প্রভাষক শেখর চন্দ্র সরকার, দিপিকা রাণী বিশ্বাস প্রমুখ। আলোচনা সভার আগে ‘দুর্নীতিই উন্নয়নের অন্তরায়’ বিষয়ে ছাত্রীদের দুই পক্ষের বিতর্ক ও দুর্নীতির উপর টিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বাঘারপাড়া নারিকেলবাড়িয়া রোডে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
স/এষ্

