বাঘারপাড়ায় দুই দিন ব্যাপি উন্নয়ন মেলা
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়ায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’ শনিবার উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে দশটায় র্যালি বের হয়। র্যালি শেষে ফিতা কেটে, মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।
নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি ফারজানা জান্নাত, কৃষি কর্মকর্তা রুহুল আমীন , স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরিফুল ইসলাম , ওসি তদন্ত শাহীন আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদ।
মেলায় ২০টি স্টলে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শনী, স্থানীয় বিভিন্ন উন্নয়নের চিত্র। আজ রবিবার মেলা শেষ হবে।
স/এষ্

