ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ ।। ধর্ষক গ্রেফতার

admin
এপ্রিল ১০, ২০২০ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে চাচাতো নানা তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষক আবু জাফর মোল্যা (৬০) কে গ্রেফতার করেছে। আবু জাফর মোল্যা গাইদঘাট গ্রামের মমিন উদ্দিন মোল্যার ছেলে।

স্কুল ছাত্রীর বাবা জানান, তিন মাস হলো তিনি দ্বিতীয় বিয়ে করে বন্দবিলা ইউনিয়নের একটি গ্রামের শ্বশুরবাড়ীতে থাকছেন। তার আগের পক্ষের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। দুই মেয়ে তাদের চাচাতো নানা আবু জাফর মোল্যার ঘরে থাকতো।

আবু জাফর মোল্যা ওই ঘরের বারান্দায় থাকতেন । গত তিন মাস ধরে বড় মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছেন। সর্ব শেষ গত শনিবার রাতে মেয়েটিকে তিনি ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশকে না জানাতে আবু জাফর মোল্যার পরিবারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে তিনি মামলা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, মামলা দায়ের হওয়ার পর আবু জাফর মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

স/এষ্