বাঘারপাড়া(যশোর): বাঘারপাড়া উপজেলা জমাতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির হায়দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা চলাকালে বাঘারপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাঘারপাড়া থানার ওসি জসিমউদ্দীন জানিয়েছেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির হায়দারের নামে ১২ টি মামলা রয়েছে। এর মধ্যে অনেকগুলো মামলায় তার নামে ওয়ারেন্ট রয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের প্রস্তুতি সভা শুরু হয়।
এ সভায় উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমানসহ নাসির হায়দারও উপস্থিত ছিলেন। বিশেষ কাজ থাকায় উপজেলা চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভাস্থল ত্যাগ করেন। তার সাথে ভাইস চেয়াম্যান নাসির হায়দারও ওঠে যান। এরপর বাঘারপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাঘারপাড়া উপজেলা জামায়াতের দায়িত্বশীল সুত্রে জানাগেছে, মাস্টার নাসির হায়দার সবগুলো মামলায় জামিনে আছেন। তবে সর্বশেষ দুটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেও নির্দিষ্ট সময়ে মধ্যে নিম্ন অাদালতে হাজির হননি।
স/এষ্

