ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় জামদিয়া আওয়ামীলীগের শোক দিবস পালন

admin
আগস্ট ২৯, ২০১৭ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি 

স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম টুটুল। ধলগ্রাম রাস্তার মোড়ে এ দিন বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম কাজল। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আজগর আলী, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন বিশ্বাস।

জামদিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ওহাব শিকদার, হাবিবুর রহমান, বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাইফুজ্জামান চৌধরী ভোলা, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, এনায়েত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, সাধারণ সম্পাদক বিএম শাহাজালাল, টিপু সুলতান, রেজয়ান কবীর প্রমুখ।

স/মা