ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় ছিন্তাই সংগঠিত, এলাকাবাসী সংকিত

admin
ডিসেম্বর ৩, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ :

সম্প্রতি বাঘারপাড়া উপজেলার বসুয়াড়ী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ছিন্তাই সহ অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। প্রতিনিয়ত ঘটছে তাস, জুয়া, মাদক সেবনের মত ঘটনা। এসব ঘটনায় এলাকাবাসী চরম সংকিত হয়ে পড়েছে। প্রাপ্ত অভিযোগে জানা যায় গতকাল সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের মেসার্স সুপার ব্রিকস এর সামনে এক দুধর্ষ ছিন্তাই সংগঠিত হয়। ছিন্তাইকারীদের শিকার কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া থানার নিমতলী গ্রামের বিলায়েত মোল্যার ছেলে আসাদ মোল্য (৩৫) জানান গত ১৫দিন যাবৎ তিনি এই এলাকায় শীতল পাটি ও বিছানার চাদর ভ্রাম্যনমান ভাবে পাড়া ও মহল্লায় বিক্রয় করে চলছিলেন। এদিন সন্ধ্যায় তিনি উল্লেখিত ইট ভাটার সামনে পৌছালে ৩/৪ জন অজ্ঞাত ছিন্তাইকারী তার গতিরোধ করে মালামাল, মোবাইল ফোন সহ নগদ ১৭,৭০০/- টাকা ছিন্তাই নেয় এবং বেদড়ক মারপিট করে। পরক্ষণে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় বাজার কর্তৃপক্ষের নিকট সবরর্ধ করেন। এলাকাবাসীর অভিযোগ সম্প্রতি এলাকায় প্রায়ই এই ধরণের ঘটনা ঘটছে। ধারণা করা হচ্ছে জুয়াড়ি ও মাদক সেবনকারী চক্রই এই ধরণের ছিন্তাই সংগঠিত করে থাকতে পারে। সচেতন মহল প্রত্যন্ত বাজার এলাকায় মাদক সেবনকারী ও জুয়াড়িদের আড্ডাখানা বন্ধের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

স/শা