ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ায় চোরের উপদ্রব বৃদ্ধি

nayem ahmed
সেপ্টেম্বর ৯, ২০১৯ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিখা রানীর বাড়িতে দিনদুপুরে চুরি সংগঠিত

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর): রবিবার দিনদুপুরে মুষলধারে বৃষ্টির সযোগে বাঘারপাড়ার করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিখা রানী সেনের জোকা গ্রামের বাড়িতে ঘরের জানালা ভেঙ্গে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে।

শিখা রানী সেন জানান, তিনি ও তার স্বামী বাড়িতে না থাকা অবস্থায় ৮ সেপ্টেম্বর দুপুরে মুষলধারে বৃষ্টির সময় বাঘারপাড়ার জোকা গ্রামে এ দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। চোরেরা এ সময় ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ড্রয়ার খুলে ৩২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া ঘরের সকল জিনিসপত্র তচনচ করে।

উল্লেখ্য এ এলাকায় বেশকিছুদিন যাবৎ চোরের উপদ্রব অনেক বেড়ে গেছে। সম্প্রতি করিমপুর গ্রামের নজিম সর্দারের ছেলে হাফিজুর সরদারে বাড়ি হতে চোরেরা এক রাত্রে জমি বন্দক রাখা ৮৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

এছাড়া করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী ফসিয়ার রহমানের বাড়িতে ঐ একই দিনে চোর ঢুকা স্বত্তেও গৃহ স্বামীর সতর্কতায় তাদের সাফল্য মেলেনি।  ক্ষতিগ্রস্থরা এ ব্যাপারা কোন মামলা দায়ের করেনি বলে জানা গেছে।

 

স/এন