বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
জোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীন মোহাম্মদ দিলু পাটোয়ারীসহ আওয়ামীলীগ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা ও চার্জশীটের প্রতিবাদে গতকাল বিকালে বাঘারপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপত্বি করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার। বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী জুলাই, সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদুল্যাহ খন্দকার, যশোর জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু কুমার সাহা, সাধারণ সম্পাদক মাষ্টার এমদাদ হোসেন, বাঘারপাড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রউফ মোল্যা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাইফুজ্জামান ভোলা, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, এনায়েত হোসেন লিটন, সিরাজুল ইসলাম রিপন, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু, বর্তমান সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে কেন্দ্র ঘোষিত বাঘারপাড়া উপজেলা যুলীগের আহবায়ক কমিটিকে অবৈধ উল্লেখ করে বিক্ষোভ মিছিল করে।
স/জনী

