উপজেলা প্রতিনিধি,বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া বাজরে মোবাইলের দোকান চুরির অভিযোগে দুই যুবক আটক। সোমবার( ৪ মে) রাতে বাঘারপাড়া থানা পুলিশ তাদেরকে আটক করেন।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল-মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে বাঘারপাড়া থানাধীন নারিকেলবাড়ীয়া বাজারের “মালিহা ট্রেডার্স এর চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নারিকেলবাড়িয়া গ্রামের লিটনের ছেলে বোরহান উদ্দীন (১৭) ও একই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে রমজান হোসেন (১৭) নামে দুই কিশোরকে আটক করেন।
এবিষয়ে বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল-মামুনের জানান, তথ্য-প্রযুক্তির মাধ্যমে দুইজনকে মোবাইল চুরির দায়ে আটক করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় ৪৫৭/৩৮১ ধারায় একটি চুরির মামলা রজু করা হয়, যার মামলা নং-০৩। তাদেরকে যশোরের আদালতে প্রেরন করা হয়েছে।
স/এষ্

