ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় গ্রীষ্মকালীন টমেটো চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
অক্টোবর ২, ২০১৯ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় গ্রীষ্মকালীন টমেটো চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ছাতিয়ানতলার দাতপুর স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল মুঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার (ডিএই) বীরেন্দ্র নাথ মজুমদার, যশোর সদর উপজেলার কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, সদর উপজেলার উপ-সহকারি উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা শ্যামল দেবনাথ, বাঘারপাড়া উপজেলা উপ-সহকারি উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক।

এর আগে প্রধান অতিথি দাতপুর এলাকার বিভিন্ন টমেটো প্লট পরিদর্শন করে মতবিনিময় সভায় যোগ দেন।

স/এষ্