বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়ায় দুস্থ ও দরিদ্র মহিলাদের মাঝে গ্রামীণ ব্যাংক ত্রাণ বিতরণ করেছে। শুক্রবার সকালে নারিকেলবাড়িয়ায় গ্রামীন ব্যাংকের বাঘারপাড়া শাখার আয়োজনে এ ত্রাণ বিতরণ করা হয়।
প্রতিজনকে ৩০ কেজি চাল, ৮ কেজি আলু, ২ কেজি ডাল, ৪ কেজি পেয়াজ, ২ লিটার তেল, ৪টি সাবান ও নগদ ৬ শত টাকা করে বিতরণ করা হয়।
শাখা ব্যবস্থাপক সাদিকুর রহমান ও কর্মকর্তা লুৎফর রহমান উপস্তিত থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ব্যাংকে কর্মরত অন্যান্যরা উপস্তিত ছিলেন।
স/এষ্

