বাঘারপাড়ায় গুড় প্রক্রিয়াজজাত করন প্রসঙ্গে জেলা প্রশাসকের মতবিনিম
বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁন : যশোরের বাঘারপাড়ায় খেজুরের গুড়-পাটালি প্রক্রিয়াজাত করন প্রসঙ্গে জেলা প্রশাসক, যশোরের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহশপতিবার অনুষ্ঠিত এ মমতবাদ সসভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, বাঘারপাড়াসহ যশোর জেলার বিখ্যাত খেজুরের গুড়-পাটালির সারা দেশে সুনাম রয়েছে। সেই সুনাম ধরে রাখতে গাছিদের সজাগ থাকতে হবে। অধিক লাভের আশায় পাটালিতে চিনিসহ বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল করা যাবে না।
ভেজালের অভিযোগ পেলেই অভিযান চালানো হবে। যশোরের বাঘারপাড়ায় খেজুর গুড় প্রক্রিয়াজাত করনের সাথে সম্পৃক্ত গাছীদের সমন্বয়ে আনুষ্ঠানিক সংগঠন প্রতিষ্ঠার নিমিত্তে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, নদীর পাড় ও ব্যক্তিগত জমিতে অন্যান্য গাছের পাশাপাশি খেজুর গাছ লাগাতে হবে। সেই সাথে গাছগুলো বাঁচানোর জন্য পরিচর্যাও করতে হবে।
বক্তব্যের মাঝে তিনি গাছিদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুড় তৈরি করার অনুরোধ জানান। ভালো গুড় সম্পর্কে ক্রেতাদের বুঝিয়ে বলারও পরামর্শ দেন।
বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে পল্লী উন্নয়ন বোর্ডের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের উপ-পরিচালক তপন কুমার মন্ডল, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিথীকা বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ,ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, আয়ুব হোসেন বাবলু, দীলু পাটোয়ারি, আবু তাহের আবুল সরদার, প্রেসক্লাব সভাপতি ইকবাল কবির, বিআরডিবি কর্মকর্তা হাসান ইমাম ও আলী আকবর, ইউসিসিএ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুন্সি বাহার উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গাছিরা।
এ অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯, নারী নির্যাতন পরিস্তিতি, আইন শৃঙ্খলার উন্নতি, দুর্নীতি দমন, মাদক দ্রব্যের ব্যবহার বন্ধ ও প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধসহ সমসাময়িক নানাবিধ বিষয়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপরে উল্লেখিত ব্যাক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, সুভাষ দেবনাথ অভিরাম, কামরুল ইসলাম টুটুল প্রমুখ।
স/এষ্

