বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ৫০ গ্রাম গাজা সহ জিন্নাত খাঁ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যাবসায়ী নড়াইলের লোহাগাড়া উপজেলার মিঠা পুকুর গ্রামের ওমর খাঁর ছেলে।
শনিবার (১০ আগষ্ট) সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই নিয়ামুল হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার গলগলিয়া গ্রামের সবুজ আলমের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ অনুসারে মামলা হয়েছে। মামলা নং- ১২। গ্রেফতার কৃত আসামী জিন্নাত দীর্ঘদিন ধরে এ এলাকায় গোপনে গাজা বিক্রি করে আসছিল বলে জানা যায়।
স/এন

