ঢাকাসোমবার , ২ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

admin
এপ্রিল ২, ২০১৮ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া প্রতিনিধি :
গতকাল বাঘারপাপড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উফশি আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ সার বীজ দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেরা কৃষি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম। উপজেলা কৃষি কর্মকর্তা জাহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমান, পৌর মেয়র কামরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী। অনুষ্ঠানে ৫০জন কৃষককে প্রণোদনার সার ও বীজ দেওয়া হয়। এর আওতায় বাঘারপাড়ায় মোট ৪শ ৯৫জন কৃষককে উফশি আউশ ও নেরিকা জাতের ৫ কেজি ধাসের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি প্রদান করা হবে। একই সাথে প্রত্যেক কৃষককে সেচ ও আগাছা পরিস্কার বাবদ অর্থ দেওয়া হবে।

স/এষ্