ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় কীটনাশক ব্যবহারকে অনুৎসাহিত করতে পার্চিং উৎসব পালন

admin
সেপ্টেম্বর ২৯, ২০২০ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁন : কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, ফসলের খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো ও ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে বাঘারপাড়া উপজেলার ২৮ টি ব্লকে স্থানীয় পদ্ধুতির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পার্চিং উৎসব পালন করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর ) বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা গ্রামে পার্চিং অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু দাউদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগি, উপ-সহকারি কৃষি কর্মকর্তা পলাশ দাশ, মায়াবিনা খাতুন, এস.এম মাহাবুবুর রহমান প্রমুখ।

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, চলতি বছর বাঘারপাড়া উপজেলায় ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কৃষির উপর নির্ভরশীল উপজেলার মানুষগুলো বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে চাষাবাদ চালিয়ে আসছে। বেশিরভাগ কৃষক কীটনাশক ও সার প্রয়োগের উপর নির্ভরশীল হওয়ায় জমির মাটিতে চাপ বাড়ছে। এতে খরচও বেশি হচ্ছে।

কৃষকদের খরচ কমিয়ে আনা, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং স্থানীয় পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এবার প্রত্যন্ত এলাকার কৃষকদেরকে নিয়ে পার্চিং এবং লাইনলোগো পদ্ধতি ব্যবহারের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ ও মাঠ পর্যায়ে পার্চিং ব্যবহার কর্মসূচি পালন করছে।

বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন ফসলের ক্ষতিকর পোকা দমনে কীটনাশকের ব্যবহার না করা এবং এ ব্যাপারে স্থানীয় পদ্ধুতির ব্যবহার প্রসঙ্গে জানান যে, পার্চিং পদ্ধতি হচ্ছে জমিতে নিরাপদ অভয়াবস্থান সৃষ্টি করা। বাঁশের কঞ্চি বা গাছের ডাল জমিতে পুঁতে রাখা।

যেখানে পাখিরা বসে নিরাপদে বিশ্রাম নিতে পারবে। ফসলের ক্ষতিকর পোকাগুলো খাবে এবং মলত্যাগ করে জমিতে সার বৃদ্ধি করবে। এ পদ্ধতি অনুসরণ করতে প্রতিনিয়ত কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ ও সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে।

স/এষ্