বাঘারপাড়া(যশোর) প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়ায় রাসেল হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র কীটনাশক পানে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাত ১০টায় নিজ বাড়িতে কীটনাশক পান করা পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।ঐদিন গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
রাসেল বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বারভাগ গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
চাচা শেখ ইদ্রিস আলী বলেেন, ‘রাসেল বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। মঙ্গলবার রাত ১০টার দিকে রাসেল কীটনাশক পান করে। পরিবারের লোকজন ওই রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।’
‘হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ওলি আহম্মেদ রাসেলের মৃত্যু নিশ্চিত করেছেন।’
স/মা

