বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
গতকাল বাঘারপাড়ায় ওয়ার্কার্স পার্টির আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রুশ বিপ্লবের শর্ত বর্ষ পূর্তি, রোহিঙ্গাদের রক্ষা ও পূর্নবাসনে জাতিসংঘ ও বিশ্ববাসিকে দায়িত্ব নেওয়ার দাবিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওর্য়াকার্স পার্টি নেতা বন্দবিলা ইউনিয়ন চেয়ারম্যান সব্দুল হোসেন খান। এতে প্রধান অতিথি ছিলেন, পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ। বক্তব্য রাখেন পার্টির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিটু, জেলা কমিটির সদস্য বিপুল বিশ্বাস, বিথিকা বিশ্বাস, ভারতী বিশ্বাস, খালিদ হোসেন, রবিন বিশ্বাস, সুবোধ বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিক্ষোভ মিছিল হয়।
স/মা

