বাঘারপাড়া (যশোর) অফিস : গতকাল বাঘারপাড়ায় পাঁচদিন ব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে।
‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, ফলদ বৃক্ষের গাছ লাগাই’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এদিন বিকালে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা জাহীদুল আলম, মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র্যালি বাঘারপাড়া বাজার প্রদক্ষিণ করে।
এদিকে এ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল যথাক্রমে সংসদ সদস্য রনজিৎ কুমার রায় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মসিয়ূর রহমান। তবে শীর্ষ এ দু’জনপ্রতিনিধি উপস্থিত না থাকায় অন্যান্য জনপ্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেননি। যেকারণে সমালোচিত হন অনুপস্থিত জনপ্রতিনিধিগণ। কেউ কেউ সাংবাদিকদের বলেন, ব্যাক্তিগত কাজ থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি। মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামানকে উপজেলা অভ্যন্তরে দেখা গেলেও তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হননি। বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহীদুল আলম বলেন, এমপি মহোদয়ের জরুরী কাজ থাকায় তিনি অনুষ্টানে যোগ দিতে পারেননি। যে কারণে অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতি ছিলেন নির্বাহী অফিসারই। দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও কাউকেই অবহেলা করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
স/এষ্

