বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ উপজেলা প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপে বাঘারপাড়ায় লবন কান্ডের সমাপ্তু ঘটেছে। অতিরিক্ত দামে লবণ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়িকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাতে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আফরোজ এ দন্ডাদেশ প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকাল থেকে বাঘারপাড়ার বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে পড়ে লবণের দাম কয়েকগুন বেড়ে যাবে। এ গুজবের ফলে প্রতিটা বাজারের মুদি দোকানে লবণ ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। এ সুযোগে ব্যবসায়িরা প্রতি কেজি দশ থেকে বিশ টাকা বেশি দামে লবণ বিক্রি শুরু করে।
এ সংবাদ পেয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। তারা যেন তাদের অঞ্চলের প্রতিটা বাজারে যেয়ে ব্যবসায়ি ও সাধারণ মানুষদের বলেন লবণের বিষয়টি গুজব ।
এরপর নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু করেন। তিনি চাড়াভিটা বাজারে পৌছালে সাধারণ মানুষ তার কাছে ব্যবসায়িদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তিনি কয়েকটি দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান।
এ সময় চাড়াভিটা বাজারের দত্ত ষ্টোর থেকে দিলিপ দত্ত, বাদল ষ্টোর থেকে মিঠুন দত্ত ও বাদল দত্তকে আটক করেন। ভ্রাম্যমান আদালতে মিঠুন দত্ত ও বাদল দত্তকে ছয় মাস ও দিলিপ দত্তকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার চমক নিউজকে জানিয়েছেন, নির্বাহী অফিসারে কাছ থেকে লবণ গুজবের সংবাদ পেয়ে আমার ইউনিয়নের সকল বাজারে প্রচারণা চালিয়েছি। সকল ইউপি সদস্যদের বলেছি তারা যেন তাদের বাজারে প্রচারণা চালায়। পরিষদের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানিয়েছেন, মঙ্গলবার বিকাল থেকে রাত দশটা পর্যন্ত বাঘারপাড়ার অনেকগুলো বাজারে অভিযান চালিয়েছি।
চাড়াভিটা বাজারে সুনির্নিষ্ট অভিয়োগের ভিত্তিতে বেশি দামে লবণ বিক্রির অপরাধে তিন ব্যাক্তিকে বিভিন্ন মেয়াদে কারদন্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানগণও তাদের নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। আজও(বুধবার) কয়েকটি বাজারে গিয়েছি। বাজার সব জায়গায় স্বাভাবিক আছে।
স/এন

