বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: গতকাল বাঘারপাড়ায় আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, মানববন্ধ ও আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও দুপ্রকের আয়োজনে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম কর্মসূচি শুরু হয়। এরপর একটি র্যালি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষীণ শেষে চৌরাস্তা মোড়ে মানববন্ধন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার এএফএম আবু সুফিয়ান, উপজেলা কৃষি অফিসার জাহীদুর আলম, ওসি(তদন্ত) ওয়াহেদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার অহেদুজ্জামান, দুদকের সহকারি পরিদর্শক শ্রী কৃষ্ণপদ বিশ^াস, উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আলী, সহ সভাপতি আব্দুর রশিদ, ডালিয়া সুলতানা, সদস্য, আফছার চাকলাদার, ইকবাল কবির, ফারজানা খাতুন ববি, হাদিউজ্জামান, তাহজ্জত হোসেন, জুয়েল, আবু হুরায়রা প্রমুখ।
স/এষ্

