ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ার ৪ যুবক আদম ব্যাপারীর প্রতারনার খপ্পরে পড়ে দিশাহারা

admin
নভেম্বর ১৭, ২০১৯ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

তাদের জীবন চলছে অর্ধাহারে

বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় এক আদম ব্যবসায়ীর প্রতারনার খপ্পরে পড়ে দিশেহারা। বিদেশ যাওয়ার নেশায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন উক্ত ৪ যুবক। প্রতারক আদম ব্যবসায়ী রাজু আহম্মদ টাকা হাতিয়ে নেওয়ার পর ভুয়া কাগজ-পত্র ধরিয়ে দিয়ে ষটকে পড়েছে।

সম্প্রতি এই ঘটনায় বাঘারপাড়া থানায় একটি অভিযাগ দায়ের হয়েছে। প্রতারনার শিকার উপজেলার বাগডাঙ্গা গ্রামের মোরশেদ আলীর পুত্র মামুন হোসেন বাবু (৩০) জানায় ২০১৮ সালে এলাকার বিভিন্ন দোকান ও বিল্ডিং এর দেওয়াল ও গাছে সাটানো পোষ্টারের মাধ্যমে যাগাযাগ হয় গাপালগঞ্জ সদরের বাসিন্দা পরিচয় দানকারী আদম ব্যবসায়ী রাজু আহম্মদের সাথে। যার মোবাইল নং ০১৭৩৫-৯৭১২১১।

সে স্বল্প খরচে মালয়েশিয়া সহ কাতার যাওয়ার প্রলোভন দেখায়। এ ফাদে পা দিয়ে মামুন হোসেন ৫ লক্ষ ২০ হাজার, শেখহাটীর মিলন হোসেনের পুত্র মনির হোসেন ২ লক্ষ ৫০ হাজার, বাগডাঙ্গা গ্রামের দিদার আলীর পুত্র সুমন ৯০ হাজার, একই গ্রামের ইউসুফ আলী ৭০ হাজার টাকা উক্ত আদম ব্যবসায়ী রাজুককে প্রদান করে।

কয়েক মাস পর তাদের হাতে কিছু কাগজপত্র দিয়ে সটকে পড়ে। এর পর থেকে তার সাথে যোগাযোগ করলে বিভিন রকম নয়-ছয় শুরু করে।

তার কাজ ও কথায় সন্দেহ হলে তার দেওয়া কাগজপত্র যাচাই করলে ভুয়া প্রমানিত হয়। এর পর প্রতারিতরা একে অপরকে প্রতারককে সহযোগীতার অভিযোগে দোষারোপ শুরু করে। যার জের ধরে এই ঘটনায় ক্ষতি পুরণ চেয়ে প্রতারিত সুমন ও ইউসুফের পরিবার আদম ব্যবসায়ী রাজুর সহযাগী হিসাবে মামুন হোসেন বাবুর বিরুদ্ধ থানায় অভিযোগ করলে গত ২ নভেম্বর রাতে স্থানীয় পর্যায়ে একটি শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়।

এবিষয়ে বাবু জানায়, “আমি কোন আদম ব্যবসায়ীর সহযোগী নই। ঐ আদম ব্যবসায়ীকে টাকা দিয়ে আমিও প্রতারিত হয়েছি। তাছাড়া আমার সাথে কোন লেনদেনও হয়নি। কাজই ক্ষতি পূরণ দেওয়ার প্রশ্নই আস না।”

সুযোগ সন্ধানী প্রতারক ও ভূয়া অাদম ব্যবসায়ী লাপাত্তা থাকায় ক্ষতিগ্রস্ত পরিবার অসহায় হয়ে পড়েছে। অনাহারে ও অর্ধাহারে থাকা ক্ষতিগ্রস্তরা মোবাইলের সূত্রকে কাজে লাগিয়ে উক্ত প্রতারক অাদম ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক প্রদত্ত টাকা ফেরৎ প্রাপ্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানয়েছে।

স/এষ্