ঢাকাশনিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গণমাধ্যমের কল্যানে সেই ফিরোজা পেলেন ঘরের টিন

admin
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

অসহায় ফিরোজার মুখে হাঁসি ফোটাতে ঘরের টিন নিয়ে হাজির হলেন বিপুল ফারাজি

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁন : বিভিন্ন পত্রিকায় অসহায় ফিরোজার জীবনের করুন কাহিনী প্রকাশ পাওয়ায় যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী শনিবার ফিরোজার মুখো হাঁসি ফোটাতে টিন নিয়ে হাজারে হস তার জীর্ন কুঠিরে। মানব দরদী জেলা পরিষদের সদস্য বিপল ফারাজীরর নিকট থেকে সাহায্য পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ফিরোজা বেগম। তিনি আনন্দ অশ্রুতে বুক ভাসান সর্ব সম্মুখে।

স্বামীর মত্যুর পর মাথা গোজার ঠাই না পেয়ে বাধ্য হয়ে ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে আশ্রয় নেন ফিরোজা। ঘরের ছাউনির জন্য অনেকের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েও কাজ হয়নি। বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় বিধবা ফিরোজার অসহায়ত্বের রিপোর্ট প্রকাশিত হয়। ফিরোজার অসহায়ত্বের খবর পেয়ে টিন নিয়ে ছুটে আসেন সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।

শনিবার সকালে রায়পুর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামে সাড়ে ছয় বান্ডিল টিন নিয়ে হাজির হন বিপুল ফারাজি। ভ্যানে টিন দেখে আত্মহারা হয়ে যান ফিরোজা । মাথা গোজার ঠাঁই হবে ভেবেই তিনি অশ্রুশিক্ত হয়ে পড়েন। আর তাকে বাপের বাড়িতে থাকতে হবেনা। ছেলে মেয়েকে নিয়ে কষ্ট করতে হবেনা। ছোট্ট মেয়েকে কোলে নিয়ে এগিয়ে আসেন টিনের ভ্যানের পার্শে।

টিন পেয়ে ফিরোজা বেগম বলেন, বাপ হারা আমার সন্তান দু’টোর মাথা গোজার ঠাই ছিলনা । আজ বিপুল ফারাজির কাছ থেকে আমি ঘরর টিন পেয়েছি। আমি তার কছ ঋনী হয়ে গেলাম। আল্লাহ তার মঙ্গল করুক।
এ বিষয় জানতে চাইলে ইঞ্জিনিয়ার বিপুল বলেন, আমি সংবাদপত্রের মাধ্যমে ফিরোজা বেগমের অসহায়ত্বের খবর জানতে পারি। আল্লাহ আমাকে মানুষের পাশে দাড়ানোর তৌফিক দিয়েছে। আগামীতে যেন আরও মানুষের সেবা করতে পারি।

প্রসঙ্গত ফিরোজা বেগম যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের ভাতুয়াড়ী গ্রামের মৃত ওবায়দুলের স্ত্রী। তিনি একই গ্রামের দ্বীন আলীর মেয়ে। তিন মাস আগে স্বামীর কন্ঠনালীত ধরা পড়ে ক্যন্সার। ধার-দেনা করে তাঁর চিকিৎসা করেও বাঁচানো যায়নি স্বামী ওবায়দুলকে।

ছেলে মেহেদি দশম শ্রণীতে পড়ে ও মেয়ে মাহমুদার বয়স দুই বছর। সংসার চালাতে এসএসসি পরিক্ষার্থী মেহেদিও ‘রাজমিস্ত্রীর জোগাল’ এর কাজ শুরু করেছে। তারপর থেকে সবকিছু এলোমেলো হয়ে গেছে।

স/এষ্