বাঘারপাড়ার নৌকা ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ
বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রচারণা শুরু না হতেই আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌকা পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়।
৫ জনকে বাঘারপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরতর। বাকিরা প্রথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন রাতে আওয়ামীলীগের ববিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দিলু পাটোয়ারী ইদ্রা বাজারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তিনি আওয়ামীলীগের নৌকা পক্ষের নেতা কর্মীদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। বির্তক চলাকালে বাজারে বসেই দিলু পাটোয়ারি কয়েকজনকে ফোন করেন।
কয়েক মিনিটের মধ্যেই সেখানে দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার, শচিদ্র নাথ বিশ্বাস ও মুন্সি বাহারের নেতৃত্বে লাঠিসোঠা নিয়ে জড়ো হয় অর্ধশতাধিক ব্যাক্তি। এ সময় তারা নৌকার কর্মী- সমর্থকদের বেধড়ক মারপিট করে আহত করে।
আহতদের মধ্যে ছয়জনককে বাঘারপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন । এঘটনায় ঐদিন রাতেই থানায় মামলা হয়েছে। পুলিশ দু’জনকে আটক করেছে।
আহতদের মধ্যে ইন্দ্রা গ্রামের জহুরুল বিশ্বাসের ছেলে আব্দুর রব (৪৫) ও শরিফুল ইসলামর (৪০) অবস্থা গুরতর। উভয়কে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঐ দুইজনের অপর ভাই ফরদৌস (৩০), ও একই গ্রামের মৃত খয়বার মোল্লার ছেলে রবিউল ইসলাম (৫০), মৃত মোহতাব মোল্লার ছেলে শুকুর আলী (৩৫), মোকাম মোল্লার ছেলে বাহারুল ইসলামকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বাঘারপাড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাসিম রেজা সাংবাদিকদের জানান, ওই দুই ব্যক্তির মাথা ও মুখমণ্ডলে আঘাত লেগেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
সংঘাতর ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটায়ারী সাংবাদিকদের জানান, তিনি ইদ্রা বাজারে এলে নৌকার সমর্থকরা তাকে অবরুদ্ধ করে ফেলে। খবর পেয়ে তার কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে দুই পক্ষের মধ্যে সংঘাতের সষ্টি হয়।
তবে নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর দেবর ও জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল জানিয়ছেন, দিলু পাটোয়ারী এবং সংসদ সদস্য রণজিত রায়ের ছেলে রাজিব রায় পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। তাদের আশ্রয়ে থাকা স্ত্রাসীরা আগেই ইদ্রা বাজারে লাঠিসোটা মজুদ করে রেখেছিল।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে, ইদ্রা গ্রামের জাকির হোসেন বাদি হয়ে ১৭ জনের নাম উল্লখ্য সহ অজ্ঞাত ১০/ ১২ জনের নামে মামলা করেছেন। এজাহারভুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স/এষ্

