বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : গতকাল বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া ও রায়পুর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে । এদিন সকাল দশটায় নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বাজেট ঘোষনা করেন, চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১কোটি ১৫ লক্ষ ৯১হাজার ৩শত ৮৮টাকা, ব্যায় ধরা হয়েছে, ১ কোটি ১৫লক্ষ ৬০হাজার ৮৮টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ৩১ হাজার ৩শত টাকা। বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব ওবায়দুর রহমান, ইউপি সদস্য তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, শহিদ্দুল্ল্যা, শাহিনুর রহমান, আব্দুর রাজ্জাক, মেহেরুন নেছা, ইলা রানী মন্ডল, শিক্ষক আজিজুর রহমান এছাড়া গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই দিন দুপুর ২টায় রায়পুর ইউনিয়ন পরিষদের হল রুমে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন, চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপন, বাজেটে আয় ধরা হয়েছে, ১কোটি ৫৫লক্ষ ৯৩হাজার ৬শত ২০টাকা, ব্যায় ধারা হয়েছে ১ কোটি ৫৫লক্ষ ৬১হাজার ৬শত ২০টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ৩২ হাজার টাকা, বাজেট সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব, এনামুল হক, ইউপি সদস্য কামাল হোসেন, ইকবাল হোসেন, বিল্লাল হোসেন,আব্দুর রহিম, সুফিয়া বেগম, লিপি খাতুন, সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, মিন্টু রানা এছাড়া গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স/এষ্

