ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে এলজি এসপির কাজে অনিয়মের অভিযোগ

admin
নভেম্বর ১০, ২০১৭ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ার নারিকেরবাড়িয়া চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপির কাজে
নি¯œ মানের ইট ব্যবহারের অভিযোগ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ঃ

নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে ।
অভিযোগ সূত্রে জানাগেছে, ২০১৬-১৭ অর্থ বছরের এলজিএসপি-৩ এর আওতায় (বিবিজি) বরাদ্দের অনুকুলে ৯টি ফ্লাট সলিং রাস্তার নির্মান ব্যায় ১২ লক্ষ ৯০ হাজার টাকা। প্রকল্পের বেশির ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এসব কাজে নি¤œমানের ইট ব্যবহার করা হয়েছে। প্রকল্প এলাকার সাধারণ মানুষ এসব কাজে বাধা দিয়েও কোন কাজ হয়নি ।
গতকাল বুধবার সরেজমিনে দেখাগেছে, ইউনিয়নের ৮ নং ওয়ার্ড়ের মালঞ্চী গ্রামে জোহর আলীর বাড়ী থেকে হাফিজুরের বাড়ি পর্যন্ত রাস্তায় ফ্লাট সলিংয়ের কাজ চলছে। এ কাজে ব্যবহারের জন্য ৩ নং ইট আনা হয়েছে। শুধু ইটের মান নিয়ে অভিযোগ ওঠেনি। রাস্তায় এখনও পর্যন্ত হাটু সমান কাদা রয়েছে। সে কাদা সরিয়ে নামে মাত্র বালি দিয়ে কাজ চলছে। এ ওয়ার্ড়ের সদস্য রবিউল ইসলাম বলেন, আমার ওয়ার্ড়ের এ রাস্তার নির্মান ব্যায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা। আমি কাজ বন্ধ করার কথা চেয়ারম্যানকে বলেছি। সে কোন কথায় কর্ণপাত করেননি। উপজেলা প্রকৌশল অফিসের এসও রবিউল ইসলামের যোগসাজসে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। প্রকল্পে প্রতিটি ইটের মূল্য নির্ধারণ রয়েছে ৯ টাকা। আর কাজ হচ্ছে ৬ টাকার ইটে।
পাঁচবাড়িয়া গ্রামে লালমিয়ার বাড়ী হতে লুৎফর শিকদারের বাড়ি পর্যন্ত রাস্তায় ফ্লাট সলিংয়ের কাজ সদ্য সমাপ্ত হয়েছে। এ কাজের প্রকল্প ব্যায় নব্বই হাজার টাকা। এ রাস্তাতেও তিন নম্বর ইট ব্যবহার হয়েছে। এ এলাকার মহিলা সদস্য মেহেরুন্নেছা বলেন, আমি ভাল ইট দিয়ে কাজ করতে চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম। তিনি শোনেননি। এ রাস্তার একাংশ ফ্লাট সলিং দেখিয়ে কোন কাজ না করেই গত এডিবির বরাদ্ধ থেকে চেয়ারম্যান পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করেছেন। একই কাজ তিনি আবার এলজিএসপিতেও দেখাচ্ছেন।
নারিকেলবাড়িয়া ওয়ার্ড়ের সদস্য তরিকুল ইসলাম বলেন, তার গ্রামে সোমনাথের বাড়ী হতে আশিষ পোদ্দারের বাড়ি পর্যন্ত রাস্তায় যে ইট ব্যবহার হয়েছে তাতে লাথি মারলে ভেংগে যাবে। এ রাস্তার প্রকল্প ব্যায় নব্বই হাজার টাকা।
৯ নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গত একমাস আগে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট রচয়ারম্যানের এসব অনিয়মসহ আরো বিভিন্ন দুর্নীতির অভিযোগ করা হয়েছে। তিনি প্রকল্প পরিদর্শনও করেছেন। কোন ব্যবস্থা নেননি। এরপর গত ২৫ অক্টোবর জেলা প্রশাসকের কাছে আমরা অভিযোগ করেছি।
গতকাল এসব রাস্তায় কাজের মান পরিদর্শনে আসেন এলজিএসপি প্রকল্পের যশোর জেলা ফ্যাসিলেটেটর আব্দুল হালিম। তিনি সকল প্রকল্প পরিদর্শন শেষে এ প্রতিবেদককে বলেন, কাজের মান সন্তোষজনক হয়নি। প্রতিটা প্রকল্পেই নি¤œমানের ইট ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার সাংবাদিকদের জানিয়েছে, ইউএনও সহ প্রকল্পের কর্মকর্তারা কাজ দেখেছেন। তাদের নির্দেশনাতেই কাজ হচ্ছে।

স/মা