বাঘারপাড়ার খাজুরা এলাকায় ৫শত পিচ ইয়াবা সহ একজন আটক
বাঘারপাড়াা(যশোর) প্রতিনিধি : বাঘারপাড়ার খাজুরা এলাকা হতে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুম্মান খানের নেতৃত্বে একদল পুলিশ ৫০০ পিচ ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
শুক্রবার দুপুরে যশোর-মাগুরা সড়কের মোবারক আলী ফিলিং ষ্টেশনের সামনে টহলরত অবস্থায় আসিফ মিতু নামক লোকাল বাসে চেক করার সময় ফরিদগঞ্জ, চাঁদপুর এলাকার ( বর্তমান ঠিকানা- ফতুল্যা, নারায়নগঞ্জ) শাহাজাহান হোসেনের ছেলে শাহিন হোসেনকে ৫ শত পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।
ধৃত আসামী দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ মাদক সরবরাহ করে আসছে বলে ক্যাম্প ইনচার্জ জানান। এ মাদক ব্যবসায়ীকে আটকের সময় তার সঙ্গে ছিলেন এ এস আই হজরত আলী সহ সঙ্গীয় ফোর্স।
এ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বাঘারপাড়া থানায় ২০১৮ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে হয়েছে বলে ক্যাম্প ইনচার্জ জুম্মান খান জানান।
স/এষ্

