ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ার কিসমত মাহমুদপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বসুন্দিয়া

admin
ডিসেম্বর ৬, ২০১৯ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ার কিসমত মাহমুদপুর ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার কিসমত মাহমুদপুর যুব সমাজের আয়োজনে সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করে যশোরের বসুন্দিয়া ফুটবল একাদশ বনাম খুলনার ষ্টার্নগেট ফুটবল একাদশ।

এ দিন দুপুর গড়াতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমী দর্শকেরা আসতে শুরু করে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে। বিকাল ৩টা বাজতেই হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় মাঠটি।

খেলায় প্রথম অর্ধে গোল না হওয়ায় দ্বিতীয়ার্ধে ১-০ গোলে বসুন্দিয়া ফুটবল একাদশ জয় লাভ করে।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি নওশের আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান সর্দার, ফসিয়ার রহমান, আনছার আলী, মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, যুবলীগ নেতা রুবেল রানা, রিয়েল হোসেন, হাদিউজ্জামান, জুয়েল ইসলাম, লাল্টু হোসেন, উৎপল বিশ্বাস, পিপুল হোসেন, ইউপি সদস্য জাহিদ সরদার, বনিক কমিটির সভাপতি বশির আহম্মেদ, সার্বিক পৃষ্ঠপোষকতায় শামীম রেজা, ইকরাম আলী, কামরুজ প্রমুখ।

প্রসংঙ্গত, আগামী ১৩ ডিসেম্বর একই মাঠে একই ভ্যেনুতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

স/এষ্