ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ার আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

admin
নভেম্বর ২৮, ২০১৭ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ার আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ভোট সম্পন্ন
আব্দুল আলিমের প্যানেল সকল পদে বিজয়ী

মোঃ আজম খাঁন,বাঘারপাড়া(যশোর) থেকে 

বাঘারপাড়ার আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে গতকাল উৎসব মুখর পরিবেশে সুষ্ঠভাবে ভোট সম্পন্ন হয়েছে।আব্দুল আলিম ও রবিউল ইসলামের নেতৃত্বে দুইটি প্যানেলে প্রার্থীরা পৃথকভাবে ভোট যুদ্ধ করে। এ ভোটে আব্দুল আলিমের প্যনেল সকল পদে বিজয়ী হয়েছে।
গতকাল সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট কার্যক্রম সম্পন্ন হয়। প্রিজাইডিং অফিসার হিসাবে উপজেলা সমাজসেবা অফিসার দায়িত্ব পালন করেন। অভিভাবক সদস্য পদে(সংরক্ষিত মহিলা সদস্য পদ সহ) মোট ৫টি পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এ ভোটে আব্দুল আলিম মোল্যার প্যানেলের ৫ জনই বিজয়ী হন।মোট ১৩৬ জন ভোটারের মধ্যে ১৩৫ জন ভোট প্রদান করেন। সর্বোচ্চ ৭৭ ভোট পান খায়রুজ্জামান ও আকাশী খাতুন। অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন ফিরোজ হোসেন,আব্দুর রহিম মোল্যা ও মোঃ শাসছুর রহমান।

স/মা