এক লক্ষ ত্রিশ হাজার টাকা মুক্তিপন দাবী
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার সাদীপুর গ্রামের মত কালাচান মণ্ডলের ছেলে সুবোল মণ্ডল তার একমাত্র মেয়ে শিপ্রারানী (২৪) কে নারী পাচারকারী চক্রের কাছ থেকে উদ্ধার করতে মানবাধিকার সংগঠণের নিকট আইনি সহায়তা চেয়ে আবেদন করেছেন। দীর্ঘদিন পরে মেয়ের সন্ধান পেলেও চক্রটি তার কাছে ১,৩০,০০০/- টাকা মুক্তিপন চেয়েছে বলে শিপ্রারাণীর পিতা অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, বিগত ৬ বছর পূর্বে অভয়নগর উপজেলার কোদলা গ্রামের নির্মল বিশ্বাসের পুত্র সুবীর কুমার (৩৮) এর সাথে সনাতন ধর্মমতে শিপ্রারানীকে বিবাহ দেন। বিবাহের কিছুকাল অতিবাহিত হওয়ার পর মেয়ে শিপ্রারানীর গর্ভে কোন সন্তান না আসায় জামাই সুবীর বিশ্বাস শিপ্রারানীকে ভারতে উন্নত চিকিৎসার নাম করে শিপ্রারানীর সকল স্বর্ণালঙ্কার বিক্রি করে মিথ্যা প্রলোভন দিয়ে ভারতে নিয়ে যায়। কিন্তু দীর্ঘ ৩ বছর পেরিয়ে গেলেও জামাই সুবীর বিশ্বাস শিপ্রারানীর কোন সন্ধান দিচ্ছে না। শিপ্রার পিতা সুবোল মণ্ডল জানান, জামাই সুবীর বিশ্বাসের নিকট মেয়ে শিপ্রারানীর খোঁজ জানতে চাইলে সে জানায়, শিপ্রাকে ভালো চিকিৎসার জন্য বেশকিছু দিন তাকে ভারতে থাকতে হবে। কোন সমস্যা নাই, ভারতে আমার নিকট আত্মীয়ের বাড়ীতে শিপ্রা খুব ভালো আছে, আপনার কোন চিন্তা করতে হবে না। চিকিৎসা হয়ে গেলে শিপ্রাকে বাড়ী নিয়ে আসবো। কিন্তু হঠাৎ করে কিছুুিদন পূর্বে একটি অজানা মোবাইল নং হতে আমার বাড়ীর মোবাইলে সংবাদ আসেÑআপনার মেয়ে শিপ্রারানীকে নিতে চাইলে ১,৩০,০০০/- (এক ত্রিশ হাজার) টাকা বিকাশ নম্বরের মাধ্যমে দিতে হবে কারণ আপনার মেয়েকে আপনার জামাই সুবীর ও তার ভগ্নিপতি শিশির এর নিকট হতে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা দিয়ে আমরা কিনেছি বলে তারা যোগাযোগের জন্য ৩টি মোবাইল নম্বর দেয়, যার নম্বর-০১৭৪২-০৪৮০৩১, ০১৬৮০-৭১৪৯৮৪, ০১৭১৬-২০৫৯৭০। উক্ত মোবাইল নম্বরসমূহে যোগাযোগ করেও শিপ্রারানীর কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো জানান, একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন যে, জামাই সুবীর ও তার ভগ্নিপতি যশোর সদর উপজেলার নাজির শংকরপুর এলাকার মৃত খন্দকার বিশ্বাসের ছেলে শিশির বিশ্বাস (৪৫) পরিকল্পিতভাবে মিথ্যা প্রলোভনের মাধ্যমে উন্নত চিকিৎসার নাম করে ভারতে শিপ্রারানীকে বিক্রি করে দিয়েছে। বর্তমানে জামাই সুবীরের নিকট শিপ্রারানীর খোঁজ জানতে ও বাড়ীতে ফিরিয়ে আনার জন্য বার বার অনুরোধ করলে সে বিভিন্ন প্রকার টালবাহানা করছে। এদিকে শিপ্রার পিতা সুবোধ মণ্ডল বে সরকারি মানবাধিকার সংগঠন ‘গণঅধিকার ফাউণ্ডেশন’ সংস্থায় আইনী সহায়তার জন্য আবেদন করেছে। বর্তমানে সুবোল মণ্ডল তার একমাত্র কন্যাকে ফিরে পেতে প্রশাসনসহ সকল মানবাকিার সংগঠনের আশু সহযোগিতা কামনা করছে।
স/এষ্

