বাঘারপাড়া(যশোর): বাঘারপাড়ার, প্রথম করনা বিজয়ী মোঃ আব্দুল মান্নান, কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও করোনা মুক্ত সনদ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ নারিকেলবাড়িয়া ইউনিয়নের পশ্চিমা গ্রামে আব্দুল মান্নানের বাড়িতে যেয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও করোনা মুক্ত সনদ প্রদান করেন। উল্লেখ্য যে, ২৬ এপ্রিল যশোর থেকে পরীক্ষায় পজেটিভ হওয়া বাঘারপাড়ার প্রথম করোনায় আক্রান্ত ওই যুবকের নাম আব্দুল মান্নান (৩০)। সে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের পশ্চিমা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় আদাডাঙ্গা জামে মসজিদর ঈমাম ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পড়ুয়া ছাত্র।
আব্দুল মান্নান স্বাস্থ্য বিভাগের সকল নিয়ম কানুন সঠিক ভাবে পালন করে করোনা রোগ থেকে মুক্তি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা সহ করোনা মুক্ত সনদ প্রদান করা হয়েছে বলে উপজেলা প্রশাসনের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়।
স/এষ্

