বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থীর গণসংযোগ
সাঈদ ইবনে হানিফঃ বাঘারপাড়া (যশোর) বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী জননেতা শামসুর রহমান নেতাকর্মীদের সাথে নিয়ে ২৬ শে নভেম্বর ৬ নম্বর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসংযোগ করেন ।
এসময় তার সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, জনসংযোগ কালে সাধারণ ভোটাররা তাকে কাছে পেয়ে আবেগ উৎফুল্ল হয়ে পড়েন। এসময় জনাব শামসুর রহমান বলেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার প্রস্তুতি গ্রহণ করেন, পরিবেশ সুস্থ থাকলে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ।
উল্লেখ্য আগামী ১০ডিসেম্বর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে বিএনপি’র পক্ষে একজন এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকে একজন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
স/এষ্

