বাঘারপাড়ার করিমপুরে ক্রিকেটের উৎসব: ৮ দলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লোহাগাড়া একাদশ
আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) ।। বাঘারপাড়ার করিমপুর হাই স্কুল মাঠ পরিণত হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মিলনমেলায়। শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয় ৮ দলীয় রঙিন ক্রিকেট টুর্নামেন্ট।
দিনভর উৎসবমুখর পরিবেশে বাছাই পর্ব শেষে ফাইনালে মুখোমুখি হয় নড়াইলের লোহাগাড়া ক্রিকেট একাদশ ও করিমপুর ক্রিকেট একাদশ। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে লোহাগাড়া ক্রিকেট একাদশ শিরোপা জয় করে। করিমপুর ক্রিকেট একাদশ রানার্সআপ হয়ে টুর্নামেন্টের পর্দা নামায়।
স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে ম্যাচটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য, যা পুরো এলাকায় এক উৎসবের আমেজ এনে দেয়।