ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় স্কাউটস উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

admin
জুলাই ২৫, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় স্কাউটস উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: মঙ্গলবার যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

এ দিন সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , স্কাউটস যশোর জেলা শাখার সহকারি পরিচালক জামাল উদ্দিন, স্কাউটস কমিশনার আব্দুর রহমান খান , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান , শিক্ষা কর্মকর্তা আলী আকবার।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্কাউট শিক্ষকগন অংশ নেন।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

স/এষ্