বাঘারপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর আটক
বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া পৌর সভার সাবেক কাউন্সিলর শাহিন আলমকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে তাকেঁ বাঘারপাড়া বাজার থেকে আটক করা হয়। শাহিন পৌর সভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
পুলিশ জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি শাহিনকে আটক করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।
থানার ওসি ফকির তাইজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক শাহিন আলমকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

