ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা

admin
নভেম্বর ২১, ২০২০ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা

সাঈদ ইবনে হানিফঃ বাঘারপাড়া “(যশোর) যশোরের বাঘারপাড়ায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা যশোর (আসকস)কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সিফ (পেটি) অফিসার অবসরপ্রাপ্ত হাজী মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে উপজেলার খাজুরা এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী ।

বক্তব্য রাখেন জেলা সভাপতি কর্পোরাল অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত আব্দুল মালেক, খুলনা বিভাগীয় গর্ভনর ডেসা ও আরো অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে হাজী মোঃ আব্দুল গফুর বলেন, ২১ নভেম্বর যেমন সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্ব ও তাৎপর্য রয়েছে, তেমনি আমাদেরও( অবসরপ্রাপ্তদের) অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে, দেশ জাতি ও সমাজের কল্যাণে আমরা ও সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি ।

আমরা ভালো কাজে মানুষকে উৎসাহ যোগাতে পারি, তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে পারি, অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য সার্জেন্ট অবসরপ্রাপ্ত সাইফুজ্জামান ভোলাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

স/এষ্