ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘাইছড়ির মেয়র হলেন আ.লীগের জাফর আলী

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির দুর্গম পার্বত্য এলাকা বাঘাইছড়ি পৌরসভার মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান। তিনি ৩ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ পেয়েছেন ২২২৭ ভোট।

এর আগে শান্তিপূর্ণভাবে বাঘাইছড়িতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি। কোনো প্রার্থীও প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও ভোট চুরির কোনো অভিযোগ আনেননি।

বাঘাইছড়ি পৌরসভা হওয়ার পর এটি দ্বিতীয় নির্বাচন। পৌরসভাটিতে মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন। মোট নয়টি কেন্দ্রের ৩৩টি বুথে ভোটগ্রহণ হয়। ২০০৪ সালে পৌরসভা ঘোষণা করা হলেও প্রথমে প্রশাসক নিয়োগ করা হয়। প্রায় সাত বছর পর ২০১১ সালে প্রথম মেয়র নির্বাচন হয়।

নবগঠিত নির্বাচন কমিশনের এটি প্রথম নির্বাচন। সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বে গত ৬ ফেব্রুয়ারি এই কমিশন গঠিত হয়। এ কমিশনের অধীনেই আগামী পাঁচ বছর জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব ভোট হবে। ২০১৯ সালের শুরুতে তাদের অধীনেই হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

স/শা