ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাগেরহাটে অবৈধ করাত কল বন্ধ করল বনবিভাগ

admin
জানুয়ারি ১০, ২০১৮ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে স্থাপন করা একটি করাত কল বন্ধ করে দিয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের কর্মকর্তারা। বনবিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বুধবার বেলা ১১টার দিকে হোগলাবুনিয়া ইউনিয়নের নাগেরহাট এলাকায় নাছির মৃধার করাত কলটি বন্ধ করেন।

জানা গেছে, বড় হোগলাবুনিয়া গ্রামের মুনছুর মৃধার নিকট থেকে ভাড়ায় নিয়ে ৪ বছল ধরে কলটি চালিয়ে আসছিল প্রতিবেশী নাছির মৃধা। সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় ওবায়দুল ফকির অভিযোগ করলে সরেজমিন তদন্ত করে কলটি বন্ধ করে দেয় বনবিভাগ।

বনবিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, করাত কলটির বৈধ কাগজ পত্র পাওয়া যায়নি। তাই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মালিক নাছির মৃধাকে বুধবার নোটিস করা হয়েছে। কাগজ পত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্