ঢাকারবিবার , ১২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলার ঐতিহ্য ধরে রাখতে তিতুমীর কলেজ ভিন্ন চেষ্টা

admin
মে ১২, ২০১৯ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

চমক প্রতিবেদক : এককালে বাঙালিরা লুঙ্গি পরে, স্পন্সের জোতা পরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেছে, নতুন আত্মীয়ের বাড়িতে গেছে, জামাই তার মায়ের দেওয়া লুঙ্গিখানা পরে শ্বশুর বাড়িতে হাঁটা ধরেছে, কিন্তু এখন সবই অতীত! সবাই এখন পশ্চিমা সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে প্যান্ট-শার্ট আর কোর্ট-টাইয়ে বেঁধে ফেলেছে সংস্কৃতি।

এতসব নিয়মনীতির যাতাকল থেকে ছিটকে বেরিয়ে রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনতে লুঙ্গি পরে ক্যাম্পাসে চলাফেরা এবং ক্লাস করে সবাইকে বাঙালিপনার জানান দিয়েছে।বাঙালি পুরুষের একটি ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি।

তবে এখন শহুরে জীবনে ঘরোয়া পরিবেশেই কেবল পরা হয়ে থাকে এ পোশাকটি। শহরের কাউকে কিংবা ক্যাস্পাসের ভেতরে কাউকে লুঙ্গি পরে বাইরে বের হতে দেখা যায় না।

শহুরে লোকজনের সেই দ্বিধা কমাতে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিনব এই আয়োজন। যা পুরো ক্যাম্পাসে খুব সহজেই সবার নজরে আসে।

লুঙ্গি পরিহিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবিদ মাহমুদ জানান, ‘প্রথমত, বিভিন্ন জাতি যেমন: আরবরা তাদের জোব্বা-রুমাল, শিখরা পাগড়ী-পাঞ্জাবি, ভুটান ও নেপালীরা গাউন-পেটিকোট টাইপ পোশাক পরে তাদের নিত্যনৈমিত্তিক জীবনের বাইরে অফিসে এমনকি বিদেশযাত্রাও করছে কোনো প্রকার হীনমন্যতা ছাড়াই।

অথচ আমাদের বাঙালিরা আমাদের জাতীয় পোশাক লুঙ্গি-পাঞ্জাবীকে পেশাদার জীবনে অনেকটা নিষিদ্ধ করে রেখেছি। এটা ছিল তার একটা নীরব প্রতিবাদ।’

‘আর দ্বিতীয়ত, এই তীব্র গরম আর উপরোক্ত বিষয়কে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অনেক স্নাতক স্তরের প্রতিষ্ঠানই ‘লুঙ্গি দিবস’ পালন করেছে। তার ধারাবাহিকতায় ৬৩ হাজার শিক্ষার্থীর সনামধন্য প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজে আমরাও এটা উদযাপন করার চেষ্টা করেছি।

উচ্চশিক্ষা ক্ষেত্রে মুক্তচিন্তা, মুক্তশিক্ষার পাশাপাশি দেশীয় পোশাক পরার মুক্তধারা ছড়িয়ে যাক এই প্রত্যাশায়।’

স/এষ্